শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতাকে কারাদণ্ড দিলো চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ এক মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতাকে ৫ বছরের সাজা দিয়েছে চীনা আদালত। সিভিল রাইটস এন্ড লিভলিহুড ওয়াচ (সিআরএলডব্লিউ) এর প্রতিষ্ঠাতা লুই ফেইউ’র বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গার্ডিয়ান

ওয়েবসাইট ভিত্তিক মানবাধিকার সংগঠন সিআরএলডব্লিউ ফেইউ নিজেই প্রতিষ্ঠা করেছেন এবং তিনিই এটি পরিচালনা করেন। এটিতে চীনে মানবাধিকার সংক্রান্ত বিষয়, পুলিশের নির্যাতনের ঘটনা এবং সরকারী দুর্নীতি সংশ্লিষ্ট দিকগুলো নিয়ে লেখালেখি করা হতো যা দেশটির গণমাধ্যমগুলো সর্বদা এড়িয়ে চলে।

রাষ্ট্রীয় ক্ষমতা ধ্বংসে উত্তেজনা সৃষ্টির অভিযোগ এনে ফেইউকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার তাকে সাজা দিয়েছে হুবেই প্রদেশের প্রাদেশিক আদালত।

ফেইউ’র সাজার মাধ্যমে প্রমাণ হয়ে গেলো যে, চীন সরকার বিভিন্ন অযুহাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ভিন্নমতালম্বীদের দমন করছে।

কোন যথার্থতা ও আন্তর্জাতিক আইনের মানের তোয়াক্কা না করেই তাকে সাজা দেয়া হয়েছে। উক্ত মামলার প্রক্রিয়াটি মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ বলেও অভিযোগ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এআই) এর চীনা গবেষক পাত্রিকা পুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি