শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে ফিরেছেন ড. কামাল হোসেন।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছেছেন। তিনি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসা নিতে। ড. কামালের দেশে ফেরার কথা ছিল রোববার রাতে। স্ত্রী হামিদা হোসেনের পাসপোর্ট জটিলতায় তার দেশে ফেরা দেরি হলো। গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি