শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্থিরতা ও নিরাপত্তা কখনোই মানবাধিকারের বাইরে নয় : সিসিকে ম্যাক্রোঁ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ ‘স্থিরতা ও নিরাপত্তা ছাড়া কখনোই মানবাধিকার প্রতিষ্ঠা হয় না।’ মিশরের রাজধানী কায়রো সফরকালে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে উদ্দেশ্য করে এ মন্তব্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত সোমবার ফ্রান্স ও মিশরের মধ্যে স্বাক্ষরিত ৩০টি চুক্তি পর্যবেক্ষণ করতে উভয় নেতা কায়রোয় মিলিত হন। দেশদ্বয়ের মধ্যে কয়েকশ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর শেষে ম্যাক্রোঁ ও সিসি যৌথ সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন। স্থিরতা ও যথাযথ শান্তি প্রক্রিয়া স্বতন্ত্র মর্যাদারই অংশ।

তাই আইনের শাসন ও আভ্যন্তরীণ শান্তিপূর্ণ অবস্থা বরাবরই মানবাধিকারের বিষয় বলে ম্যাক্রোঁ মন্তব্য করেন।

মিশর ও আফ্রিকায় ফ্রান্সের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সফরে গিয়ে কায়রোকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দেশটির মানবাধিকার পরিস্থিতি অধগামী। সার্বভৌমত্বের জন্য দেশের অভ্যন্তরে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা প্রয়োজন কিন্তু এখানে যা হচ্ছে তা কাঙ্খিত পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে বলে ম্যাক্রোঁ অভিযোগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি