রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আলাউদ্দিন আলী ও আকবরকে প্রধানমন্ত্রীর অনুদান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯

ডেক্স রিপোর্টঃ

দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী ও ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী আকবরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আলাউদ্দিন আলীর পরিবার ও আকবরের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। আলাউদ্দিন আলীর জন্য ২৫ লাখ ও আকবরের জন্য ২২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাউদ্দিন আলী দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। এদিকে কণ্ঠশিল্পী আকবরও অসুস্থ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি