সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » নৃত্যশিল্পীকে রাত কাটানোর প্রস্তাব দিয়ে গ্রেফতার সালমান ইউসুফ খান!


নৃত্যশিল্পীকে রাত কাটানোর প্রস্তাব দিয়ে গ্রেফতার সালমান ইউসুফ খান!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খানের বিরুদ্ধে। গত ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন এক নৃত্যশিল্পী। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের জানা যায়, ওই নৃত্যশিল্পীর অভিযোগ, ওশিয়ারার একটি কফি শপে সালমানের সঙ্গে আলাপ হয় ওই নৃত্যশিল্পীর। অভিযোগ, সেখানেই তাকে দুবাইতে একটি অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। কফি শপ থেকে সালমান তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যান। গাড়ির মধ্যেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলে দাবি ওই নৃত্যশিল্পীর।

আরও অভিযোগ, তিনি এমন আচরণের প্রতিবাদ করলে সালমান তাকে নাকি বলেছিলেন এ ধরনের ঘটনা বলিউডে ঘটেই থাকে। এফআইআরে আরও বলা হয়েছে, সালমানের ম্যানেজার ওই নৃত্যশিল্পী ও তার ট্রুপকে দুবাইতে পারফর্ম করার জন্য গতবছর ২০ আগস্ট ফোন করেন।

মহিলা নৃত্যশিল্পীর অভিযোগ, দুবাইতে পারফর্ম করতে যাওয়ার পর সালমান ও তার সঙ্গীরা তাকে ও তার ট্রুপের আরও বেশকয়েকজনকে যৌন হেনস্থা করে। আরও একটি শোয়ের প্রস্তাব দিয়ে বাহরাইনের একটি রিসোর্টে রাত কাটানোর প্রস্তাবও দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই নৃত্যশিল্পীর।

দুবাই বিমানবন্দরে সালমান ওই নৃত্যশিল্পীকে তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। এবার গাড়িতে দুবাই ফেরার পথে ফের তাকে খারাপভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ নৃত্যশিল্পীর। দুবাই থেকে ফিরেই তিনি অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিলে তাকে ও তার ট্রুপের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, শ্লীলতাহানির অভিযোগে ধৃত সালমান ইউসুফ খান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শোয়ের চ্যাম্পিয়ন ছিলেন। এই মুহূর্তে তিনি বলিউডের সফল কোরিওগ্রাফার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি