মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, এসব অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ হাজার ৫০৯টি ইয়াবা, প্রায় এক কেজি হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ মামলা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি