বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনীতিক নই, আমি এখন গানের মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বেশ কিছুদিন হল গানে নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গানে না থাকার কারণ হল রাজনীতি। এবার সেই রাজনীতিকে বিদায় জানিয়ে আবারো গানে ফিরেছেন এই সংগীতশিল্পী। এই সময়ে নতুন গান তৈরি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।

মনির খান বলেন, আমাদের শিল্পীদের জন্য রাজনীতি করা অনেক কঠিন। শিল্পীরা সব সময় উদার মনের হয়ে থাকেন। কিন্তু রাজনীতির মাঠ তার বিপরীত। সেটির সঙ্গে তাল মিলিয়ে আমার পক্ষে চলা সম্ভব নয়। সত্যি বলতে, আমি গানের মানুষ। সংগীতের কল্যাণেই আমি আজকে এই অবস্থানে এসেছি। দেশের মানুষ আমাকে ভালোবাসেন গানের কারণে। সেই গান থেকে আমি দূরে থাকতে চাই না। এখন থেকে নিয়মিত গান নিয়ে থাকতে চাই। রাজনীতির অধ্যায়টি আমি মুছে ফেলেছি।
গুঞ্জন রয়েছে দল থেকে আবারো মনির খানকে চাচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যদি না চাই, তাহলে তো কারো পক্ষে সম্ভব না আমাকে দিয়ে রাজনীতি করানোর। আমি নির্বাচনের আগেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে রাজনীতিকে না করেছি। এখনো সেই সিদ্ধান্তে আছি এবং থাকবো।

শ্রোতারা নতুন গান কবে পাবে? এই প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছি। আরো কয়েকটি গানের কাজ চলছে। এখন থেকে নতুন গানের মিউজিক ভিডিও পাবে দর্শক-শ্রোতা। ভালোবাসা দিবসে আমার চ্যানেলে নতুন গান প্রকাশ করার ইচ্ছে আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি