রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্যারিসে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭, ফায়ারম্যানসহ দ্বগ্ধ ২৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাতে প্যারিসের অভিজাত একটি আবাসিক এলাকার একটি আটতলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটতলার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর তা সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছেন বলেও জানান ওই মুখপাত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি