শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে নিজের গায়ে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ দিল্লির জ্যোতিনগরে প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে মোবাইলে কথা বলা অবস্থায় নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এক যুবক। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, গাজিয়াবাদের বাসিন্দা ২৫ বছরের ওই যুবকের নাম শিবম । এ সময় তার পাশে থাকা দুই সহযাত্রী অর্জুন (২৪) এবং ভগবান সিংহ (৬০)-এর গায়েও আগুন লেগে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি করে চলে আসে পুলিশ। পরে ওই তিন অগ্নিদগ্ধকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করে পুলিশ। তারা প্রত্যেকেই বেঁচে আছে। এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই অটোচালক অটো রেখে দৌড়ে পালিয়ে গেলে তাঁর গায়ে আগুনের আঁচ লাগেনি।

আরও জানা গেছে, শিবমের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। তবে বাকি দুইজনের অল্প পুড়েছে।

তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, ফোনে কলকাতার বাসিন্দা এক নারীর সঙ্গে কথা বলছিলেন শিবম। কথা বলতে বলতেই পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় সে।

কেন এই কাজ করল সে, তা জানতে অনুসন্ধান চালাচ্ছে দিল্লি পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি