রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে বাস ফুটপাতে, নিহত ২


প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে বাস ফুটপাতে, নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে বাস ফুটপাতে উঠে চা দোকানি ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে প্রগতি সরণিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নৈশপ্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২)। নিহত কবিরের বাড়ি বাগেরহাট ও শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দুজনই ভাটারা এলাকায় থাকতেন।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, ভোরে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশপ্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি