শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » কেন্দ্রে এজেন্ট দিতে না পারার ব্যর্থতায় বিএনপির কালো ব্যাজ কর্মসূচি: কাদের


কেন্দ্রে এজেন্ট দিতে না পারার ব্যর্থতায় বিএনপির কালো ব্যাজ কর্মসূচি: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বিএনপির কালো ব্যাজ কর্মসূচির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি বড় রাজনৈতিক দল ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব কেন্দ্রে এজেন্ট দিতে না পেরে পরাজয় ও ব্যর্থতার জন্য কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে।

আজ বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়েনের ফরম বিক্রি পরিদর্শন করতে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকার দুই সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচনে মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর প্রত্যাহার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলে এখানে দলের অভ্যন্তরীণ চিত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দলীয় বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনে দলীয় শৃংখলাকে আমরা গুরুত্ব দিয়েছি।এবারও তাই হবে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর অবস্থানে থাকবে।

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এ ব্যাপারে যে সতর্কতার কথা বলেছিলাম এবং কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলাম তার ফলে তো বিদ্রোহীর পরিমাণ একেবারে কমে গিয়েছিল। সেটা তো ফলপ্রসূ হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি