শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোবাইলে চার্জে রেখে ইয়ারফোনের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ মোবাইল ফোন চার্জে দিয়ে তাতে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন কিংবা ফোনে কথা বলছিলেন থাই যুববক ক্রিতিসাদা সুপল (২৪)। আর সেখান থেকেই ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সুপলের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের সংবুরি প্রদেশে গত রবিবার এ ঘটনা ঘটেছে।

বাড়িটির মালিক জানান, তিনি ক্রিতিসাদা সুপলের কক্ষে গিয়ে দেখেন তার কান পুড়ে গেছে।
ক্রিতিসাদা সুপল সস্তা চার্জার ব্যবহার করতেন। সংবুরি প্রদেশের ফ্যান থং থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া তার ব্যবহৃত ইয়ার ফোন, মোবাইল ও চার্জার পরীক্ষা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি