ডেস্ক রিপোর্টঃ পাবনার বেড়ায় পুকুর থেকে এক পাগলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার জাতসাকিনি ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে রাজনারায়নপুর গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের নাটিয়াবাড়ি এলাকায় ৬ থেকে ৭ মাস ধরে অজ্ঞাতনামা ওই মানষিক রোগী (এক পাগলী) এলাকায় ঘুরাঘুড়ি করে বাজার, রাস্তাঘাটে রাত্রিযাপন করত। তার বয়স আনুমানিক (৩৭) বছর হবে।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম পিপিএম জানান, ধারণা করা হচ্ছে-রাতে পুকুরে পাশ দিয়ে চলাফেরার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যেতে পারে। আজ সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
























































