সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১৪টি ঘর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ গাজীপুর সদর উপজেলার শিরিরচালা নতুনবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে একটি ভাড়াবাড়ির ১৪টি ঘর। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার এলাকার শাহজাহান মিয়ার টিনশেডের তৈরি ভাড়াবাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওই বাড়ির ১৪টি ঘর ও মালামাল পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি