শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে পুড়ে ১৭ জন নিহত, ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ভারতের রাজধানী শহর দিল্লির কারোল বাগ এলাকার হোটেল অর্পিত প্যালেসে ভয়াবহ আগুনে পুড়ে  ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এছাড়া, পাঁচতলা ভবনটির ছাদ থেকে লাফিয়ে পড়ে দুইজন গুরুতর আহত হয়েছে বলেও জানা যায়। হোটেলে থাকা বেশিরভাগ অতিথি সেসময় ঘুমিয়ে ছিলেন। আগুন নেভাতে ২৬টি অগ্নিনির্বাপক ইউনিট ব্যবহার করা হয়। এরমধ্যে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দিল্লি হোটেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বালান মণি বলেন, ‘এসির পাইপলাইনে আগুন লাগার কারণে অতিদ্রুত পুরো হোটেলে তা ছড়িয়ে পড়ে।’

একজন প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওক্লিপে দেখা যায়, সাদা ভবনটি ছাদ পর্যন্ত আগুনে ঢেকে রয়েছে। কয়েকজনকে ছাদ থেকে লাফিয়ে পড়তেও দেখা গেছে।
দিল্লির কেন্দ্রে অবস্থিত হোটেল অর্পিত পর্যটকদের কাছে বেশ সমাদৃত। এর চারপাশে আরও একাধিক হোটেল ও দোকানপাটও রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি