শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১ম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে চেন্নাই উড়ছে ইউএস-বাংলা


১ম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে চেন্নাই উড়ছে ইউএস-বাংলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ভারতের চেন্নাইয়ে প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৩১ মার্চ প্রথম ফ্লাইট চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম থেকেও থাকছে ফ্লাইট।

ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে। যার মধ্যে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে ইউএস-বাংলা। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাইয়ের যাত্রী নিয়ে যাবে এয়ারলাইন্সটি।

ঢাকা-চেন্নাই রুটে ওয়ানওয়ের ভাড়া শুরু ১৫ হাজার টাকা থেকে। আর রিটার্ন ২৪ হাজার টাকা। চট্টগ্রাম থেকে এই ভাড়া ১৬ হাজার ও ২৬ হাজার টাকা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) কামরুল ইসলাম  বলেন, যাত্রা শুরুর পর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮ দশমিক ৭ শতাংশ, রয়েছে আন্তর্জাতিকমানের ইন-ফ্লাইট সুবিধা। আমাদের কাছে সব যাত্রীই ভিআইপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি