বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বসন্ত সাজে মেতেছেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ফাগুনের প্রথম দিনে রঙ লেগেছে সবার মনে। সব জরা ভেঙে প্রকৃতি নিজেকে রাঙিয়েছে নতুন রঙে। তাই বসন্তবরণে মেতে উঠেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হাতে হলুদ গাঁদা, গায়ে বাসন্তী শাড়ি পরে সেজেছেন। এক মুহূর্তের জন্য যেনো তাঁর সব ব্যস্ততা ভুলে মেতেছেন আনন্দের জোয়ারে। লাল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা বা সাদা রঙে নিজেকে সাজিয়েছেন বাসন্তী সাজে। পাশে বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী বিট করেন এমন সংবাদকর্মীরা জানিয়েছেন, বেশ ক’বছর আগে ছবিটি দেশের বাইরে তোলা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি