শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাকসু নির্বাচন যেন আগের রাতে না হয়ে যায় : খায়রুল কবির খোকন


ঢাকসু নির্বাচন যেন আগের রাতে না হয়ে যায় : খায়রুল কবির খোকন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ঢাকসুর সাবেক জিএস বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, ২৮ বছর পর ঢাকসু নির্বাচন হচ্ছে কোন অশুভ হস্তক্ষেপে যেন কলুষিত না হয়। ঢাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এটা আমরা কেউ চাই না। আমরা চাই, ঢাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য হোক। ঢাকসু আমাদের প্রাণের প্রতিষ্ঠান, অনেক চড়াই উৎরাই অবশেষে ঢাকসু নির্বাচন যদি হয়, তা যেনো আমাদের জাতীয় নির্বাচনের মতো আগের রাতে না হয়। তাহলে জাতি হিসেবে আমাদের আর কোন আস্থার জায়গা থাকবে না। এটার নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। কোন অশুভ হস্তক্ষেপে এই নির্বাচন যেনো কলুষিত না হয়। বুধবার ডিবিসি টেলিভিশনের রাজকাহন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যখন ঢাকসু প্রতিনিধি ছিলাম,তখন কতৃ পক্ষের নিকট এতো দাবি নিয়ে যাওয়া দরকার লাগেনি, তখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিলো ভালো সহঅবস্থান ছিলো সকল দলের, কিন্তু আজ পরিস্থিতি ঠিক বিপরিত,একটি ছাত্র সংগঠন ছাড়া আর কারো জোরালো কোন অবস্থান নেই। দীর্ঘ ৭ বছর পর ছাত্রদল ক্যাম্পাসে এসেছে,এখন দেখতে হবে তাদের যে সব দাবি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে নেয়। অবশ্যই ছাত্রদলের দাবিগুলো কতৃপক্ষ আমলে নিবেন সুষ্ঠ নির্বাচনের তাগিদে।

তিনি বলেন, বামমোর্চা তাদের সমাবেসে ঢাকসুকে পরিত্যক্ত বলায় আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কারন আমরা ঢাকসুকে পরিত্যক্ত ভাবতে পারি না। কিছু ছাত্রের হাইকোর্ট রিটের প্রেক্ষিতে এবং অলি উল্লাহ আশরাফ নামে একটি ছেলের অনশনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কুম্ভ কর্ণের ঘুম ভাঙ্গে। সেই প্রেক্ষাপটে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এখন দেখা যাক নির্বাচন শেষ পর্যন্ত কি হয়,যা গ্রহণযোগ্য করার সব দায়িত্ব সরকারের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি