শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার সময়ে কক্সবাজারে উদ্ধার ৩১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৩১ জনকে গত রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

মহেশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিউল আলম চৌধুরী বলেছেন, পুলিশের একটি দল সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ওইসব মানুষকে। এর মধ্যে ৬ রয়েছে ৬টি শিশু ও ১৪ জন নারী। তবে তারা বাংলাদেশী নাকি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা তা নিশ্চিত করা হয় নি রিপোর্টে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি