ডেস্ক রিপোর্টঃ
পালওয়ামা হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারত যদি হামলা চালায় তাহলে প্রতিশোধ নেবে পাকিস্তান।
১৪ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পালওয়ামা হামলার পর এ বিষয়ে প্রথম মুখ খুললেন ইমরান খান। ওই হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের কমপক্ষে ৪০ জওয়ান নিহত হন।
এর দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। ভারত এ জন্য দায়ী করছে পাকিস্তানকে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইমরান খান। তিনি উপযুক্ত প্রমাণ চেয়েছেন।

























































