সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মন খুলে কথা বলুন অপু বিশ্বাসের সঙ্গে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তার ভক্তদের সংখ্যাও নেহাত কম না। প্রিয় এই শিল্পীর সঙ্গে একটু দেখা বা কথা বলার জন্য অনেক ভক্তই অপেক্ষায় থাকেন। এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন তার ভক্তরা। আর এই সুযোগটি করে দিয়েছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। আজ রাত ঠিক ৮টায় ভক্তদের মুখোমুখি হবেন এই শিল্পী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে অপু বিশ্বাস বলেন, ‘রবির স্টার জোন দারুণ একটি সার্ভিস। এতে এর আগেও বহু তারকা শিল্পীরা এসেছেন। মন খুলে কথা বলেছেন ভক্তদের সঙ্গে। আমি মনে করি, এর সুবাদে শিল্পী-ভক্তদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়।’

অপু আরও বলেন, ‘আজ রাত ঠিক ৮টায় আমি থাকছি রবির স্টার জোন সার্ভিসে। মন খুলে ভক্তদের সঙ্গে আড্ডা দেব। আমার সঙ্গে আড্ডায় যুক্ত হতে হলে, কল করতে হবে ২২২৮৮ নম্বরে। যে কোনো নম্বর থেকে কল দিয়ে এতে যুক্ত হওয়া যাবে। আশা করি, ভক্তদের সঙ্গে দারুণ কিছু সময় কাটবে আমার।’

এদিকে, সম্প্রতি কলকাতা সফর শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সেখানে চার দিনব্যাপী চলা বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে তার অভিনীত ছবি ‘রাজনীতি’। কলকাতার সংস্কৃতিকেন্দ্র নন্দন-২ প্রেক্ষাগৃহে অপুর সঙ্গে ছবিটি উপভোগ করেন দেশি তারকারা। উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, তারিন ও জ্যোতিকা জ্যোতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি