শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘সুগন্ধী দই’ ভেবে রঙ খেয়ে ফেললেন এক বৃদ্ধা,


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ দই খেতে অনেক ভালোবাসেন। এজন্য খাবারটি সবসময় তার বাড়িতে মজুত থাকে। প্রতিদিনের মতো সেদিনও দই খাচ্ছিলেন। কিন্তু এদিন সুগন্ধী দই ভেবে রঙই খেয়ে ফেলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কের বাসিন্দা ৯০ বছরের ওই বৃদ্ধার নাম ববি। সম্প্রতি তার নাতি অ্যালেক্স স্টিন টুইটারে তার ঠাকুমার একটি ছবি পোস্ট করেন। রঙ খাওয়ার পর তার অবস্থা কেমন হয়েছিল এমনই একটি ছবি। একই সঙ্গে ফাঁকা রঙের কৌটোর ছবিও পোস্ট করেন অ্যালেক্স।

অ্যালেক্স জানান, সুগন্ধী ইওগার্ড ভীষণ প্রিয় তার ঠাকুমার। সপ্তাহের সাত দিনই তার জন্য ইওগার্ড মজুত থাকে বাড়িতে।

অবাক করার মতো ব্যাপার হলো, অ্যালেক্সের ঠাকুমার রঙ খেয়ে কোনো প্রতিক্রিয়াই হয়নি। তিনি কেবল চোখে সামান্য ঝাপসা দেখছেন। রঙ বেমালুম হজম করে ফেলেছেন তিনি।

বিষয়টি নিয়ে অ্যালেক্সের ঠাকুমা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, রঙের স্বাদ অনেক বেশি তেঁতো আর খারাপ। তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না কি করে এমন ভুল করলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি