শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ ফেলে পালাল কিশোর-কিশোরী


ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ ফেলে পালাল কিশোর-কিশোরী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে অজ্ঞাত (৩৩) এক নারীর মরদেহ ফেলে পালিয়েছে কয়েকজন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সূত্রে জানা যায়, এক কিশোর ও এক তরুণী অচেতন অবস্থায় এই নারীকে জরুরী বিভাগে নিয়ে আসে। তখন তারা জানায়, ওই নারী হঠাৎ কাশি দিয়ে অচেতন হয়ে গেছে। তাদের জরুরী বিভাগ থেকে টিকেট সংগ্রহ করতে বললে তারা টিকেট নিতে গিয়ে আর ফিরে আসেনি। পরে ঐ নারীকে পরীক্ষা করে দেখা যায় তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম জানান, মরদেহ ফেলে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি