শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু


রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রলির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের নিচে চাপা পড়ে রুবেল (৩৫) নামে ওই ট্রলির চালকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক রাজশাহীর চারঘাট উপজেলার জাগিরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কাঠ ভর্তি ট্রলিটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রলির সামনের ডান দিকের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে মোড় নেয়। এতে ট্রলির কাঠগুলো তার উপরে গিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিতে থাকা সাইদুর নামের অপর এক ব্যক্তি জ্ঞান হারালে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি