শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের : প্রধানমন্ত্রী


জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের বিষয়। আর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দিয়েছি। রোববার রাজশাহী সেনানিবাসে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান ও গৌরব অর্জন করায় আমি ৭, ৮, ৯ এবং১০ বীরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এই রেজিমেন্টের দুটি প্যারাকমান্ডো ব্যাটালিয়নসহ মোট ৪৩টি ইউনিট রয়েছে। এই রেজিমেন্টের সদস্যগণ দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আপনারা একনিষ্টভাবে কাজ করে যাবেন। এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, প্রিয় অফিসার ও সৈনিকবৃন্দ, পতাকা হলো জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান ও মর্যাদার প্রতীক। তাই এই পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের কর্তব্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি