সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সাফল্য নিয়ে সংশয়ে স্বয়ং মোদিই : কংগ্রেস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯


ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের আকাশ-সীমানায় ঢুকে পড়ে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রে বিমান হামলা চালানোর সাফল্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সংশয়ে রয়েছেন। এমন পর্যবেক্ষণ দেশটির বিরোধী দল কংগ্রেসের।

দলটির দাবি, নইলে মোদি কেন বলেছেন যে, রাফালে থাকলে ব্যবধানটা হয়তো আরও বোঝা যেত! বালাকোটে হামলায় ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে, এ নিয়ে তর্ক চলছে। এমনকি আদৌ হামলা হয়েছে কিনা, সে বিষয়ে প্রমাণও চেয়েছে পাকিস্তান।

মোদি পরে অভিযোগ করেন, বিরোধী দলগুলোও পাকিস্তানি সুরে কথা বলছে, হামলার প্রমাণ চাচ্ছে। কিন্তু কংগ্রেস পাল্টা দাবি করেছে, তারা না আগে আর না এখন, একবারও বিমান হামলার প্রমাণ চায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি