সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ভাইপোর ইটের আঘাতে চাচার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : নড়াইলের কালিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাইপোর ইটের আঘাতে চাচা আনিস মোল্লা (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পলাতক ভাইপো সোহাগকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানাায়, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে আনিস মোল্লা তার ভাইপো সোহাগ মোল্লার (২৫) কাছে চাসহ অন্যান্য মালামাল বিক্রির বাকি ৬ টাকা চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাইপো সোহাগ চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর অসুস্থ অবস্থায় আনিসকে প্রথমে খুলনা এবং অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি