শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বিশ্বরোড লালশালুক হোটেলের সামনে থেকে ৪৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোররাতে অভিযানে আটকৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার কালিগুচ্ছ গ্রামের কাশেম মিয়ার ছেলে মো: সাহেদ আলী (২৭)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইল থানাধীন লালশালু হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাহেদ আলী কে ৪৯০ পিস ইয়াবাসহ আটক করেন।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১লক্ষ ৯৬হাজার টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে জেলার সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি