শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিসরে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে জঙ্গি গোষ্ঠীর ৭ সদস্য নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : আফ্রিকার দেশ মিসের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে একটি জঙ্গি গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, ওই গোষ্ঠী নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গিজার রিং রোড মহাসড়কে দুজনকে হত্যা করা হয়। তারা বিদ্যুৎ শ্রমিকের ছদ্মবেশে এসেছিলো। তবে তাদের ট্রাক আটকে দেওয়ায় গুলি শুরু করে। দুই পক্ষের গুলিতে ওই দুইজন নিহত হয়।

বাকি চারজন রাজধানী কায়রোর একটি বাড়িতে অভিযান চালানোর সময় প্রাণ হারায়। সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্দেহভাজনদের পরিচয় এখনও জানা যায়নি। তবে মন্ত্রণালয় জানয়, তারা হাসম গ্রুপের সদস্য হয়ে থাকতে পারেন। ২০১৬ সালে আত্মপ্রকাশ করা এই গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

মিসরের অভিযোগ এই গ্রুপটি মুসলিম ব্রাদারহুডের সামরিক শাখা হিসেবে কাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি