ডেস্ক রিপোর্ট : মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন অভিবাসী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২৯ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সেন্ট্রাল আমেরিকার অভিবাসী বোঝাই একটি ট্রাকে উল্টে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
সরকার এটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি ট্রাকে করে মধ্য আমেরিকার এসব অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাওয়ার সময় গুয়েতমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্যে দুর্ঘটনাটি ঘটে।

























































