রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বের বয়স্কতম ব্যক্তি জাপানের কানে তানাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের বয়স্কতম ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন জাপানি নারী কানে তানাকা (১১৬)।

শনিবার আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে ওই স্বীকৃতি দিয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

গিনেস কর্তৃপক্ষ বলেছে, ১১৬ বছর বয়সে এসেও জাপানি এ নারীর গণিতে ভীষণ উৎসাহ। বোর্ড গেম ওথেলোরও একজন পাকা খেলোয়াড় তিনি।

কানে তানাকার ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা শহরের একটি নার্সিং হোমে বসবাস করেন কানে।

শনিবার গিনেস স্বীকৃতি উদ্যাপনে খোদ নগরের মেয়র সোইচিরো তাকাশিমা উপস্থিত ছিলেন। এ সময় কানেকে জিজ্ঞেস করা হয়, তার জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত এসেছিল কখন? জবাবে তিনি বলেন, ‘এখন।’

১৯২২ সালে হিদিও তানাকার সঙ্গে বিয়ে হয় কানের। এর পর এই দম্পতির ঘর আলো করে আসে চার সন্তান। একটি সন্তান দত্তকও নেন তারা।
এখনও প্রতিদিন ভোর ৬টায় ঘুম থেকে উঠেন কানে। বিকালটা কাটে গণিত অধ্যয়ন আর ক্যালিগ্রাফি অনুশীলন করে। তার অবসরের প্রিয় কাজ ওথেলো গেম খেলা। নার্সিং হোমের কেউ তার সঙ্গে এই খেলায় পেরে ওঠেন না বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি