রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রত্যেক আসনে ভোট প্রার্থী মাত্র একজনই


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়ায় গতকাল ‘সাধারণ নির্বাচন’ হয়েছে। ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’ (এসপিএ) নামে পরিচিত দেশটির সংসদের এ নির্বাচনে প্রার্থী ৭০০ জন।

কিন্তু প্রত্যেক আসনে প্রার্থী মাত্র একজনই। ব্যালটে থাকে না কোনো বিকল্প প্রার্থীর নাম। ভোটারদের দিতে হয় না কোনো সিল বা টিক মার্ক।

সংশ্লিষ্ট আসনের জন্য নির্ধারিত প্রার্থীর নাম লেখা ব্যালট হাতে নিয়ে সেটিই বাক্সে ফেলতে হয়। এর অন্যথা হলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর চালু হয় পুলিশি নজরদারি। কোনো কোনো ক্ষেত্রে ভোটের রীতি ভঙ্গকারীকে ‘মানসিক ভারসাম্যহীন’ আখ্যা দেওয়া হয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনকালে এটি দেশটির দ্বিতীয় নির্বাচন। প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে এসপিএর ৭০০ সদস্য নির্বাচিত হন ‘জনগণের ভালোবাসা’য়। ভোট পড়ে প্রায় শতভাগ। ফলে শাসক পরিবার প্রতিবারই প্রায় সর্বসম্মতভাবে জয়লাভ করে।

এর আগের নির্বাচনগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ ফিওদোর টেরটিটস্কি জানিয়েছেন, ভোটের দিন শাসক পরিবারের প্রতি প্রচ- ভালোবাসা ‘দেখানোর জন্য’ নাগরিকরা যত তাড়াতাড়ি সম্ভব ভোটকেন্দ্রে উপস্থিত হন। শুরু থেকেই কেন্দ্রগুলোতে থাকে দীর্ঘ লাইন। সেখানে প্রত্যেক ভোটারের হাতে একটি করে ব্যালট পেপার দিয়ে দেওয়া হয়।

তাতে একজন প্রার্থীরই নাম থাকে। যেহেতু ১৭ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তর কোরীয় নাগরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক, সেহেতু ভোটের দিনটি আসলে একরকম আদমশুমারি কার্যক্রম হিসেবেও ব্যবহৃত হয়। যারা ভোট দিতে যায় না, ধরে নেওয়া হয় তারা চীনে পালিয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি