শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে বাজল ভোটের ঘণ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: ভারতে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য পেশ করেন। লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্র, উড়িষ্যা, সিকিম ও অরুণাচলের বিধানসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী বৃহৎ এই গণতান্ত্রিক দেশটির লোকসভা নির্বাচন সাত পর্বে অনুষ্ঠিত হবে। ভোট শুরু হবে ১১ এপ্রিল আর শেষ হবে ১৯ মে। আর ফল ঘোষণা করা হবে ২৩ মে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনকে গণতন্ত্রের উৎসব আখ্যা দিয়ে টুইট করেন।

এদিকে গতকাল তফসিল ঘোষণার পর পরই নির্বাচনী আচরণবিধি শুরু হয়ে যাবে।

কমিশন জানিয়েছে, গুগল, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোয় প্রচারের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। মোবাইলে অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো যাবে। ইভিএমে থাকবে প্রার্থীদের ছবি।এ ছাড়া একটি অ্যাপ চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে। কোথাও নগদ লেনদেন হলে কড়া নজরদারি থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি