শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মেয়র লিটন


দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মেয়র লিটন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অসম্ভব থেকে সম্ভব করার জায়গায় নিয়ে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে দারিদ্র কমেছে, নানা রকম সূচকে ইতিবাচক উন্নয়ন হচ্ছে। স্বপ্নের সোনার বাংলা গড়তে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই কাঙ্খিত সোনার বাংলা গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্বেশ্বর ভোলানাথ হিন্দু একাডেমিতে স্কুলিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ রাইজিং অর্থনৈতিক দেশ হিসেবে বিশ্বের ৩০টি দেশের মধ্যে থাকবে। বিশ্বের এতোগুলো দেশের মধ্যে ৩০টির মধ্যে থাকা আমাদের জন্যে অনেক গর্বের। আর এর সব কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

অ্যাপেক্স বাংলাদেশের চেয়ারম্যান অনল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের সহ-সভাপতি নিযাম উদ্দিন পিন্টু, পিএনপি এলজি আনিসুজ্জামান সাতিল, অ্যাকশন ডিরেক্টর এসএম হাসান আলী প্রমুখ।

রির্সোচ পারসন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের খোরশেদ উল আলম অরুণ, খাগেন্দ্র নাথ রয় ও আব্দুল মতিন শিকদার। অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি