সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু প্রতিনিধিরা গণভবনে যাচ্ছেন


প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু প্রতিনিধিরা গণভবনে যাচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। সময় টিভি

২৫৯ জনের বহরে ২৫ জন কেন্দ্রীয় সংসদের এবং ২৩৪ জন হল সংসদের প্রতিনিধি। এরই মধ্যে তাদের বহনকারী ১০টি বাস রওনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো নিয়েই গণভবন যাচ্ছেন প্রতিনিধিরা।

বিকাল ৪টায় ডাকসুর নবনির্বাচিত পরিষদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাকসুর নবনির্বাচিত এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাসে চড়ে গণভবনে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি