মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতি পরিবারের একজন মরদেহ আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

প্রতি পরিবারের একজন মরদেহ আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহত বাংলাদেশিদের লাশ হস্তান্তরের জন্য পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে নিউজিল্যান্ড সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই হামলায় মোট চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ড. আবদুস সামাদ ও হোসনে আরা আহমেদের পরিচয় নিউ জিল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে।

যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা স্বজনের লাশ নিয়ে দেশে ফিরতে পারবেন। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্ত করার কাজ শেষে রোববারই লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

শাহরিয়ার বলেন, নিহত ড. আব্দুস সামাদের পরিবার তাকে নিউজিল্যান্ডে কবর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ও নিহতের বড় ছেলে বাংলাদেশ থেকে সেখানে যাবে। তবে নিহত হোসনে আরাকে নিউজিল্যান্ডে কবর দেয়া হবে নাকি লাশ দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

গত শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্ণবাদী এক যুবকের নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

ওই হামলার সময় আল নুর নামের মসজিদটিতে নামাজ পড়তে গিয়ে অল্পের জন্য বেঁচে ফেরেন সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি