শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নিরপরাধ মানুষ যেনো হয়রানির শিকার না হয়, র‌্যাবকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


নিরপরাধ মানুষ যেনো হয়রানির শিকার না হয়, র‌্যাবকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :যারা অন্যায় করবে, তারা যে-ই হোক না কেনো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নিরপরাধ মানুষকে যেনো হয়রানি না করা হয়- দেশের আইশৃঙ্খলা বাহিনীর কাছে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দেশের জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিশ্বে প্রশংসিত। আমরা কঠোর পদক্ষেপ নিয়ে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি। একইসঙ্গে মাদক নির্মূলেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় জঙ্গিবাদ এবং মাদক নির্মূলের সফল অভিযান ও সুন্দরবনকে দস্যুমুক্ত করায় র‍্যাবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, একটা সময় ছিল, যখন দেশে শান্তি ছিল না। মানুষ নিরাপদে চলতে পারতো না। একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল দেশ। অন্তত আমি এটুকু দাবি করে বলছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে শান্তি ফিরেছে। দেশের মানুষ এখন নিরাপদে উন্নত জীবনযাপন করছে। জঙ্গিবাদের ঘাঁটি ভেঙে দিয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন যাত্রা উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তুলনামূলক। আমরা এখন একটি সুখী সমৃদ্ধ দেশে বাস করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি