শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে ১৬ বছরের যুবতী


বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে ১৬ বছরের যুবতী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে ১৬ বছরের এক যুবতী। বুধবার দুপুর থেকে বগুড়ার সোনাতলা উপজেলায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় এই মাদ্রাসাছাত্রী।

ওই যুবতী জানায়, একই গ্রামের শামীম হোসেনের (২২) সঙ্গে প্রায় দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছে। এর এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম অনেকবার আমাকে নিয়ে বিভিন্নস্থানে রাত্রিযাপন করে। কিন্তু এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে শামীম। তাই আমি নিরুপায় হয়ে অনশনে বসেছি।

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিগদাইড় ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন।

তবে এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি