সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারী সদস্যকে মারধর করে কানের লতি ছিঁড়েন, বাম হাত ভেঙে ফেলেন চেয়ারম্যান!


নারী সদস্যকে মারধর করে কানের লতি ছিঁড়েন, বাম হাত ভেঙে ফেলেন চেয়ারম্যান!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিডি কার্ডের ভাগবাটোয়ারা নিয়ে আলেয়া খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে মারধর করে বাম হাত ভেঙে ফেলেন এবং কানের লতি ছিঁড়েন  বলে অভিযোগ উঠেছে । উমারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন মন্ডলের বিরুদ্ধে। বুধবার রাতে টাঙ্গাইল জেলার নাগরপুর হাসপাতালে ওই নারীকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলেয়া খাতুন বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান আমার প্রতি অন্যায় আচরণ করছেন। চলতি অর্থবছরের কোনও কার্ড আমাকে দেওয়া হয়নি। সে আমার চরিত্র নিয়েও কথা বলে।

তিনি আরও জানান, ভিজিডি কার্ডের অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করায় তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।তবে ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ইউপি সদস্য আলেয়া খাতুন যে অভিযোগ করেছেন তা সত্য নয়। চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, ‘দুপুরে আমি যখন অফিসে বসেছিলাম তখন নিচে শোরগোল শুনতে পেলাম। তাৎক্ষণিক আমি বিষয়টি ওসিকে বলি। নারী সদস্য আলেয়া খাতুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি