শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকালে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার বিষয় জানাতে এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।দলটির কূটনৈতিক উইংয়ের এক করেছেন।

দলীয় ভাবে জানা গেছে, চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মামলার সবশেষ অবস্থা, নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানির বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি