বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে সড়ক ও অগ্নি দুর্ঘটনায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
সড়ক ও অগ্নি দুর্ঘটনায় দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

দেশের হাসপাতালগুলোকে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক করা হচ্ছে-জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অগ্নিকান্ডের মহড়াসহ অগ্নি নির্বাপন যন্ত্রপাতি ঠিক আছে কিনা তা দেখতে বলা হয়েছে।’ অগ্নিনির্বাপন যন্ত্রপাতি ঠিক না থাকলে ব্যবস্থা নিতেও বলেন জাহিদ মালেক।

তিনি বলেন, ‘অলরেডি একটা নির্দেশনা দিয়ে দিয়েছি আমাদের সমস্ত হাসপাতালে। তারা ইমিডিয়েট মহড়া যেটা আছে সেটা করবে। আধুনিক কনসেপ্টে যেখানে ফায়ার অ্যালার্ম থাকবে, স্মোক ডিটেক্টর থাকবে, ওয়াটার হাইড্রেন্ট, হোস পাইপ এ ধরনের সিস্টেম সমস্ত হাসপাতালগুলোতে স্থাপন করা হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি