শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদি জিতলেই তাদের জেলে পাঠাবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুর্নীতিগ্রস্তদের ইতোমধ্যে জেলের দরজায় দাঁড় করিয়েছি। আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় গেলে তাদের গরাদের ওপারে পৌঁছে দেব।

বৃহস্পতিবার গুজরাটে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন।

কংগ্রেসের বিরুদ্ধে ‘তুঘলক রোড ভোট দুর্নীতি’র নতুন অভিযোগ করেন মোদি।

জুনাগড়ের সভায় তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। ‘তুঘলক রোড ভোট দুর্নীতি’তে হাত কালো করেছে তারা।

যেখানে গরিবের টাকা, সন্তানসম্ভবাদের জন্য রাখা টাকা লুট হয়েছে। মোদি অবশ্য এ ব্যাপারে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি।

তবে রাহুল গান্ধীর বাসভবন দিল্লির তুঘলক লেনে। আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ সাংসদ হিসেবে দিল্লিতে যে বাংলোটি পেয়েছিলেন, সেটির ঠিকানাও ১, তুঘলক রোড। এদিকে ভারত মহাসাগরের আন্দামান নিকোবর থেকে উত্তরপ্রদেশ; নাগাল্যান্ড থেকে পশ্চিমবঙ্গ- ৫৪৩ আসনের ‘দেশচালক’ নির্বাচনে আজ সারা দিনই ১৮ রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৯০টি আসনে ভোটগ্রহণ হবে।

প্রথম ধাপের নির্বাচনে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল, কেরালা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, তেলেঙ্গানা, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর, দাদরা ও নাগর হাভেলি, দামান ও দিউ, লাক্ষাদ্বীপ, নয়াদিল্লি, পদুচেরি, চণ্ডিগড় ও উত্তরাখণ্ডের ভোটাররা একযোগে ভোট দিচ্ছেন।

লোকসভার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল ও উড়িষ্যা- এ চার রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে। জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের কথা থাকলেও এখনই তা হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি