মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চোট নিয়ে শঙ্কা, মুখোশ পরে খেলবেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গত বুধবার রাতের ম্যাচে ক্রিস স্মলিংয়ের তেড়ে আসায় ঘটা সংঘর্ষে নাক ফেটে রক্ত ঝরেছে বার্সা অধিনায়ক মেসির। এ নিয়ে শঙ্কা জেগেছে লা লিগায় আগামী ১৩ তারিক হুয়েস্কার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে!

চোট পাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও নাকের কী দশা সেটা জানতে খুব দ্রুতই পরীক্ষা করা হবে এ তারকাকে। তার সতীর্থ সার্জিও রবের্তো জানিয়েছেন, ম্যাচের পরও প্রচুর রক্ত ঝরেছে মেসির নাক দিয়ে।

ভাঙা নাক নিয়ে লা লিগায় আপাতত দলের সেরা তারকাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্নেস্তো ভালভার্দে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১১ পয়েন্টে এগিয়ে থাকায় হুয়েস্কার বিপক্ষে ঝুঁকি নিতে চাইছেন না বার্সা কোচ। কিন্তু পরিস্থিতি দাবি করে মেসিকে, তাহলে কী হবে?

পরিস্থিতি বুঝে মেসিকে নামানো হবে উক্ত ম্যাচে। এছাড়াও ভালভার্দের মতে ঠিক থাকলে দ্বিতীয়ার্ধে মুখোশ পরে মেসিকে নামাবে এ অভিজ্ঞ কোচ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি