মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতে আইপিএলে মুখোমুখি চেন্নাই-রাজস্থান


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে রাতে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ও অজিঙ্কা রাহানের দল রাজস্থান রয়্যালস। জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে রাজস্থান জয় পেয়েছে একটিতে। দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা সপ্তম অবস্থানে রয়েছে।

রাজস্থান রয়্যালস একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, প্রশান্ত চোপড়া, বেন স্টোকস/অ্যাশটন টার্নার, মহীপাল লমরোর, শ্রেয়াস গোপাল, জফরা আর্চার, বরুণ অ্যারোন/কৃষ্ণাপ্পা গৌতম, মিধুন, ধাওয়াল কুলকারনি।

চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য): শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, স্কট কুগেলেইন, ইমরান তাহির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি