শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, তবে কোনো হুমকি নেই। শনিবার সকালে রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, উৎসবকে নির্বিঘ্ন করতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পহেলা বৈশাখ ঘিরে কোন ধরনের উস্কানিতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি