মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধোনির পক্ষ নিয়েই বললেন সৌরভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

রাজস্থান রয়্যালসের ম্যাচে মাহেন্দ্র সিং ধোনির আচরণে বিতর্কে যখন তুঙ্গে তার পাশেই পাশেই আছেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শক সৌরভ গাঙ্গুলি। সাবেক এই ভারতীয় অধিনায়কের মতে মানুষ হিসেবে ভুল করাটা অতি সাধারণ ব্যাপার। আর সেকারণেই ধোনির খুব বেশি দোষ দেখছেন না তিনি। চেন্নাই দলপতির প্রতিযোগিতামূলক মনোভাবের প্রশংসাও করেছেন গাঙ্গুলি।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে দিলির পরামর্শক গাঙ্গুলি বলেছেন, ‘প্রত্যেকেই মানুষ, ধোনির প্রতিযোগিতামূলক মনোভাব আসলেই অসাধারণ।’

এর আগে ধোনিকে সমর্থনে কথা বলেছিলেন চেন্নাই সুপার কিংসের কিউই কোচ স্টিফেন ফ্লেমিংও। তিনি জানিয়েছিলেন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নো বলের সিদ্ধান্ত বাতিল করাটা মেনে নিতে না পারায় পরিষ্কার ব্যাখ্যা জানতে মাঠে এসেছিলেন ধোনি। ফ্লেমিং বলেছিলেন, ‘আমরা দেখেছি যে একটি নো বল কল করা হয়েছিল এবং এরপর আম্পায়ারদের মধ্যে একটি দ্বিধা সৃষ্টি হয়েছিল যে সেটি আসলেই নো হয়েছে কিনা। সুতরাং এমএস মাঠে প্রবেশ করেছিল আম্পায়ারদের সাথে এই ব্যাপারটি আলোচনা করতে।’

উল্লেখ্য রাজস্থান এবং চেন্নাইয়ের মধ্যকার ম্যাচটিতে জয়ের জন্য যখন চেন্নাইয়ের যখন তিন বলে আট রান প্রয়োজন তখন নো বল দেন রাজস্থানের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এরপর ভারতীয় আম্পায়ার উলহাস গান্ধে বলটিকে নো দিলেও আরেক আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সেখানে ভিন্নমত পোষণ করেন। তখনই নিয়ম ভেঙ্গে মাঠে আসেন ধোনি এবং আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি