শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় নেই সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ইউরোপিয় রাজনীতিবিদদের


যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় নেই সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ইউরোপিয় রাজনীতিবিদদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একপক্ষীয় ইসরায়েল-ফিলিস্তিন নীতির তীব্র নিন্দা করেছেন ইউরোপের সাবেক রাজনীতিবিদরা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের কাছে পাঠানো এক খোলা চিঠিতে এই অভিজ্ঞ রাজনীতিবিদরা ইউরোপকে ফিলিস্তিনিদের প্রতি অন্যায্য যে কোন ধরনের মার্কিন মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। আল জাজিরা, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট

গার্ডিয়ানে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন ইউরোপের সাবেক ২৫ পররাষ্ট্রমন্ত্রী, ৬ সাবেক প্রধানমন্ত্রী ও দুইজন সাবেক ন্যাটোর মহাসচিব। চিঠিতে ইসরায়েল-ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি সার্বভৌমত্ব বজায় রেখে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা বলা হয়।

তারা বলেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জেরুজালেম দুই দেশেরই রাজধানী ব্যতিত ইউরোপের কোন মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করা উচিত। তারা আরো বলেন, দুঃখজনক হলো বর্তমান মার্কিন প্রশাসন ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি থেকে সরে এসেছে। তারা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘শতাব্দির সেরা চুক্তি’ তথা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তিতে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের উল্লেখ নেই। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় যাওয়াই অবান্তর। আমরা এই চুক্তি শুরুতেই প্রত্যাখ্যান করেছি, কারণ এতে জেরুজালেমের কথা উল্লেখ নেই। আমরা জেরুজালেম ও গাজা উপত্যকা ব্যতিত কোন রাষ্ট্র চাই না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি