সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষমা চেয়ে, পরকাল নিয়ে সাফা কবির যা বললেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ছোট পর্দার জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সাফা কবির। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ ও উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত থাকেন তিনি। নানা সময়ে সংবাদ মাধ্যমে অনেকবার শিরোনাম হয়েছেন। সম্প্রতি আমি পরকালে বিশ্বাস করিনা এমন মন্তব্যের কারণে সমালোচনার মুখে পরেছেন এই অভিনেত্রী।

পয়লা বৈশাখে একটি বেসরকারি রেডিও ষ্টেশনে ভক্তের এক প্রশ্নের পেক্ষিতে সাফা দাবি করেন তিনি পরকালে বিশ্বাস করেন না। আর এ কথা বলার পর পরই তিনি সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।

অনুষ্ঠানে এক শ্রোতা মসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না?

এ বিষয়ে সাফার সাথে যোগাযোগ করে হলে তিনি আমাদের সময় ডট কমবে বলেন, ‘ আমি শুরুতে তার প্রশ্নটায় বুঝতে পারিনি।

হঠাৎ করেই আমি এমন একটা কথা বলেছি যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি কথাটি বলার পর নিজেই হতবাক হয়েছি। যে কি বললাম? আমি অনুতপ্ত আল্লাহর কাছে।’

তিনি আরও বলেন, পরমকরুণাময় আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছি। আল্লাহ দয়ালু, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এছাড়া আমি কারও মনে আঘাত দেওয়ার জন্য আমি এমন কোনও কথা বলিনি। আমার কথায় কেউ কষ্ঠ পেলে ক্ষমা করবেন। আর আমাকে নিয়ে যারা বাজে কথা বলছেন তাদেরও ভার আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম।
যে কারণে সমালোচনায় সাফা কবির দেখুন ভিডিওতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি