শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাঙামাটিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে, আটক ১


রাঙামাটিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে, আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট : রাঙামাটির কাউখালীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার ১২টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার পোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছর বসয়ী এক শিশুকে রাঙামাটির কাউখালী উপজেলার পোয়া পাড়া এলাকা মীর সুপার মার্কেটের নীচতলায় সিঁড়িতে নিয়ে যায় গোপাল কৃষ্ণ নাথ। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটি চিৎকার করলে গোপাল পালিয়ে যায়। পরে বাড়ি গিয়ে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। পরে তার বাবা-মা বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাস্থলের পাশের দোকানে সিসিটিভি ক্যামেরায় ভিডিও চিত্রে এ ঘটনার সত্যতার প্রামাণ পাওয়া যায়।
মেয়েটির বাবা ও চাচা থানায় অভিযোগের প্রেক্ষিতে গোপাল কৃষ্ণ নাথকে আটক করে পুলিশ। গোপাল কৃষ্ণ নাথ এর আগেও আরেকটি এ ধরনের ঘটনা ঘটিয়েছিল বলে দাবি স্থানীয়দের।

রাঙামাটি কাউখালী উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। আদালতের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি