শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » আত্মঘাতী হামলাকারীরা সবাই উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান ও উচ্চ শিক্ষিত, জানালেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী


আত্মঘাতী হামলাকারীরা সবাই উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান ও উচ্চ শিক্ষিত, জানালেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় অংশ নেয়া ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা সবাই উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান ও উচ্চ শিক্ষিত। হামলাকরীদের একজন অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। গত কাল সকালে এক প্রেস ব্রিফিং এ শ্রিলংকার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুহান বিজেবর্ধনে এই কথা বলেন। তিনি হামলার কয়েক ঘন্টা আগেই আগাম সতর্কবাণী পাওয়ার কথাও স্বীকার করেছেন। তবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে এ বিষয়ে অবহিত করা হয়নি। তিনি এটাকে বড় ধরণের গোয়েন্দা ব্যর্থতা বলে আখ্যায়িত করে বলেন, এটি খুবই দুঃখজনক। এবিষয়ে নিরাপত্তা বাহিনীতে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন রুহান। তিনি জানান, এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯, এদের মধ্যে ৩৯ জন বিদেশী। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে ৬০ জনকে আটক করা হয়েছে। আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি